রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‍ছুটি পেয়েও বাড়ি যাওয়া হলো না মাদরাসা শিক্ষার্থী আতিকুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজধানীর নর্দায় বেপরোয়া বাসের ধাক্কায় আতিকুল ইসলাম (১১) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে আতিকুলকে ফেরত দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাকে। এরপর ঢাকা মেডিলেক কলেজের কর্তব্যরত এক চিকিৎসক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুল তার বড়ভাই আমানউল্লাহ জানান, তারা ভাটারা পূর্ব নয়ানগর হাজী আব্দুস সাত্তার মাদরাসা থেকে ১০ থেকে ১২ জন ছাত্র ছুটিতে একঙ্গে বাড়ি যাচ্ছিলেন। পথে নর্দা ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পার হওয়ার সময় নতুনবাজারগামী একটি বাস আতিকুলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়।

আরো পড়ুন-

ভারতের ভিএইচপি ও বজরং দল জঙ্গি সংগঠন; জমিয়ত ধর্মীয় সংগঠন: সিআইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ