সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

 প্রিন্সিপাল হাবিবুর রহমান রহ. স্মরণে যুক্তরাষ্ট্রে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, ঐতিহ্যবাহী জামেয়া মাদানীয়া কাজিরবাজার মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ. স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর শাখা সভাপতি হাফিজ মাওলানা মুফতী লুৎফুর রহমান ক্বাসিমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা পেশ করেন যুক্তরাষ্ট্র শাখার প্রধান উপদেষ্টা, নিউইয়র্ক এর বিশিষ্ট আলেম মাওলানা জাকারিয়া মাহমুদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আশরাফ উদ্দিন খান, মাওলানা আব্দুল মুকিত প্রমুখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ. ছিলেন আল্লাহর দ্বীনের জন্য আজীবন সংগ্রামী এক মহাবীর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা খেলাফত প্রতিষ্ঠার জন্য আমৃত্যু কাজ করে গেছেন।

ইসলাম বিদ্ধেষী নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে তিনি ছিলেন ইসলাম প্রিয় জনতার লৌহ মানব।তিনি ছিলেন আমাদের চেতনার বাতি ঘর। তার ইন্তেকালে আমরা আমাদের রাহবারকে হারালাম যা অপূরণীয়।

পরিশেষে প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ, দরজা বুলন্দির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীন এর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

মৃত্যুকে যেভাবে আলিঙ্গন করেন প্রিন্সিপাল হাবীব রহ.

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ