শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

শিক্ষকদের জন্য শ্রেণিকক্ষে থাকবে না চেয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্লাসে শিক্ষকদের জন্য আর থাকবে না চেয়ার। এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার জেলা স্কুলশিক্ষা দফতর।

ওই জেলায় প্রাথমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে প্রায় ছয় হাজার স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকে এ নিয়ম চালু হতে চলেছে।

জানা যায়, একটি ক্লাসে পেছনের সারিতে যে শিক্ষার্থীরা বসে থাকে তাদের কাছে যেন শিক্ষক-শিক্ষিকারা পৌঁছাতে পারেন, তাই চেয়ার রাখা হবে না। তবে টেবিল থাকবে যেখানে শিক্ষকরা প্রয়োজনীয় বই বা খাতা কলম রাখতে পারেন।

এ বিষয়ে এক স্কুল পরিদর্শক বলেন, চেয়ার থাকলে শিক্ষক-শিক্ষিকাদের বসার ইচ্ছা হতে পারে। কিন্তু টিচিং-লার্নিং পদ্ধতি ঠিক হতে গেলে সব পড়ুয়ার কাছে শিক্ষকদের পৌঁছাতে হবে। সেখানে চেয়ারের অপশন রাখা ঠিক হবে না।

তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন কলকাতার এক শিক্ষক। বলেন, শুনেছি কিছু স্কুলে এ পদ্ধতি চালু আছে। তবে আমি ব্যক্তিগতভাবে এ ব্যবস্থার সঙ্গে একমত নই। শিক্ষকরা বসবেন না কি দাঁড়িয়ে পড়াবেন, সেটি তাদের ব্যাপার। এটি চাপিয়ে দেয়ার অধিকার কারও নেই।

দোকান বানাতে রাস্তার ইট তুললেন ইউপি চেয়ারম্যান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ