বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পাকিস্তানে উগ্রবাদী ১৪ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চরম উগ্রবাদী ১৪ সন্ত্রাসীর মৃত্যুদণ্ডের খবর শুক্রবার নিশ্চিত করেছে।

দেশে সন্ত্রাসবাদ সংক্রান্ত জঘন্য অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। খবর সিনহুয়ার

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন এক বিবৃতিতে জানায়, সামরিক আদালতে অপর আট আসামিকে কারাদণ্ড দেয়া হয়।

আসামিরা পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার ওপর হামলা, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসসহ সন্ত্রাসবাদ সংক্রান্ত বিভিন্ন জঘন্য কর্মকাণ্ডে জড়িত ছিল।

ওই বিবৃতিতে আরো বলা হয়, তারা ২২ ব্যক্তিকে হত্যার সঙ্গে জড়িত ছিল। এদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক ও ১৯ জন নিরাপত্তা কর্মী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও বিস্ফোরক। এসব আসামির বিচার করা হয় বিশেষ সামরিক আদালতে।

আরো পড়ুন- ‘জমিয়ত নেতাকর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ