বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাশিয়ায় নিরাপত্তা সদর দফতরে হামলায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৭ বছরের এক তরুণ রাশিয়ায় নিরাপত্তা সদর দফতরে বোমা হামলা চালিয়েছে।

রাশিয়ার নিরাপত্তা বিভাগ জানায় শহরের আর্খানগেলস্কের উত্তর পশ্চিম দিকে এ হামলা চালোনো হয়। খবর বিবিসির।

নিরাপত্তাকর্মী জানায়, স্থানীয় সময় ৯টার দিকে এ হামলা চালানো হয়। এতে ভবনটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভবনটির সিসিটিভি ফুটেজের ছবি বিশ্লেষণ করে দেখা যায়, ওই যুবক হামলা করার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গ্রুপে ম্যাসেজ পোস্ট করেন।

সেখানে তিনি অভিযোগ করেন, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের ওপর নির্যাতন চালায়। ওই যুবক নিজেকে নৈরাজ্যবাদী কমিউনিস্ট হিসেবে দাবি করেন।

রাশিয়া অ্যান্টি টেরোরিজম কমিটির প্রাথমিক তদন্তে দেখা গেছে ১৭ বছর বয়সী ওই তরুণ সেখানকার স্থানীয় বাসিন্দা।

বুধবার বিস্ফোরকবোঝাই একটি ব্যাগ নিয়ে সে এফএসবি সদর দফতরের খুব কাছে যায়। এর কিছুক্ষণ পর ব্যাগ থেকে বিস্ফোরকদ্রব্য বের করে তার বিস্ফোরণ ঘটায়। তবে ওই তরুণে ব্যাগে কী ধরনের বিস্ফোরক ছিল, তা জানা যায়নি।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া এশিয়া বিবির বেকসুর খালাস!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ