বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশ ছাড়লেন আসিয়া বিবির আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাসুল সা. কে কটূক্তির অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ থেকে মুক্তি পাওয়া আসিয়া বিবি'র আইনজীবী শনিবার দেশ ছেড়েছেন৷ মামলায় জেতার পর থেকে তার ভয় হচ্ছিল দেশে থাকতে৷

প্রায় এক দশক ধরে জেলে থাকা আসিয়া বিবির মামলাটি লড়ছিলেন সাইফ-উল-মুলুক নামের ঐ আইনজীবী৷ গেল সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আসিয়ার মৃত্যুদণ্ডাদেশ রহিত করে৷

এই রায়ের প্রতিবাদে তাওহিদি জনতা লাহোর ও ইসলামাবাদে মূল সড়কগুলো অবরোধ করে৷ তারা যেই বিচারকরা এই রায় দিয়েছেন এবং যারা আসিয়াকে মুক্ত করতে সহযোগিতা করেছেন, প্রকাশ্যে মৃত্যু কামনা করেন বলে জানা যায়৷

এই অবস্থায় আমার পাকিস্তানে অবস্থান করা অসম্ভব হয়ে পড়েছে, বার্তা সংস্থা এএফপিকে বলেন সাইফ-উল-মুলুক৷ ৬২ বছর বয়সি এই আইনজীবী শনিবার ভোরে ইউরোপের উদ্দেশে রওনা হন৷

বিক্ষোভের মূল উদ্যোক্তা তেহরিক-ই-লাবায়েক (টিএলপি)-র প্রতিবাদের মুখে সরকার তাদের সঙ্গে একটি চুক্তিতে আসতে বাধ্য হয়৷ চুক্তির পর শুক্রবার রাতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে টিএলপি৷

এএফপি বলছে, পাঁচ দফা সেই চু্ক্তিতে বলা আছে যে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে সরকার আপত্তি তুলবে না৷

এদিকে রাসুল সা. কে কটূক্তি করে কেউ রক্ষা পাবে না বলেও বিক্ষোভ করছে ধর্মপ্রাণ পাকিস্তানের মুসলমানরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ