বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৌদি জোটের সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে একদিনে নিহত ১৪৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনে হুদাইদাহ শহরে সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ১৪৯ জন নিহত হয়েছে।

সংঘর্ষে ১১০ হুথি বিদ্রাহী ও ৩২ সরকার বাহিনী নিহত হয়েছে। এদিকে সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে একটি সামরিক সূত্র নিশ্চিত করেছে। এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে সৌদি সমর্থিত জোটের সঙ্গে সরকারি বাহিনী হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুথি বিদ্রোহীরা। ২০১৫ সালে সৌদি জোট ইয়েমেনে অভিযান শুরু করে।

চলতি বছরের জুনে হুদাইদাহ দখলের জন্য নতুন করে অভিযান শুরু করে সৌদি জোট। এরপর থেকেই দু'পক্ষের লড়াই চলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিকরা।

প্রতি ১০ মিনিটে একজন শিশু প্রাণ হারাচ্ছে ইয়েমেনে। ইয়েমেন চরম মানবিক সঙ্কট চলছে। দেশটির অনেক মানুষ দুর্ভিক্ষতে মারা যাচ্ছে। বিশেষ করে শিশুরা ক্ষতিগ্রস্থ বেশি হচ্ছে বলে জানায় জাতিসংঘ । তথ্য: আল জাজিরা।

ইরান থেকে ৮ দেশকে তেল আমদানি করার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ