বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

সন্ত্রাস দমনে চুক্তি হচ্ছে পাকিস্তান-চীন-আফগানিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান, চীন ও আফগানিস্তান শনিবার কাবুলে মন্ত্রী পর্যায়ের এক আলোচনা শেষে সন্ত্রাসবিরোধী সহযোগিতায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বলে খবর পাওয়া গেছে।

এ তিন দেশের এটি সন্ত্রাসবিরোধী দ্বিতীয় আলোচনা। এই সম্মেলনে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শান্তি, অর্থনীতি এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন রাব্বানি ওই সমঝোতায় সই করেন। এসময় আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি উপস্থিত ছিলেন।

গত শনিবার ত্রিপাক্ষিক এই বৈঠকের উদ্বোধনী দিনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, এই অঞ্চলে শান্তির বিরোধীদের পরিকল্পনা ব্যর্থ করতে পাকিস্তান, চীন ও আফগানিস্তানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি জোরারোপ করে বলেন, বিভিন্ন খাতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন।

সন্ত্রাসবাদ নির্মূলের প্রত্যয় পুনর্ব্যক্ত করে কুরেশি বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ভালো সীমান্ত ব্যবস্থাপনা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান উভয় দেশের জন্য লাভজনক হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া সফল করার প্রত্যাশা করে তার দেশ। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিশ্বাসের ঘাটতি কমিয়ে আনতে আমরা ভূমিকা পালন করবো।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা আফগান নেতৃত্বাধীন এবং আফগানদের নিজস্ব শান্তি প্রক্রিয়াকে সমর্থন করি।

এর আগে গত বছর বেইজিংয়ে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেটিই ছিল তিন দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের সন্ত্রাসবিরোধী প্রথম বৈঠক।

নির্বাচন হবে কিনা তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে: কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ