বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশপত্র স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের নির্দেশপত্র স্বাক্ষর করা হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে দেশটিতে এসব সৈন্য মোতায়েন করা হয়।

গতকাল রোববার মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র একথা জানান। এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ না করে মুখপাত্র এএফপি’কে বলেন, ‘নির্দেশপত্রটি স্বাক্ষর করার মধ্যদিয়ে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তটি কার্যকর হলো।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আইএস ‘চরমভাবে পরাজিত হয়েছে। এরপর তিনি আকস্মিকভাবে মার্কিন সৈন্য দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এমন পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিবিদ ও আন্তর্জাতিক মিত্ররা অপরিপক্ব বলেছেন। তারা ইতিমধ্যে বিধ্বস্ত এ অঞ্চলকে আইএস আবারো অস্থিতিশীল করে তুলবে বলে আশংকা করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সিদ্ধান্তের পরপরই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও আন্তর্জাতিক আইএস বিরোধী জোটে নিযুক্ত মার্কিন দূত ব্রেট ম্যাকগুর্ক পদত্যাগ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ