বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ভারতে স্কুলবাস খাদে, চালকসহ নিহত ৭ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হিমাচল প্রদেশের সিরমাউর জেলায় খাদে স্কুলবাস পড়ে মৃত্যু হল ৭ জনের।

মৃতদের মধ্যে ৬ জন শিক্ষার্থী। বাসের চালকেরও মৃত্যু হয় বলে জানা যায়। আজ শনিবার সকালে সিমলা থেকে ১৫০ কিলোমিটার দূরে সঙ্গর শহরের কাছে ডিএভি পাবলিক স্কুলের বাস ১৮ জন ছাত্রছাত্রীকে নিয়ে যাচ্ছিল। বাসের চাকা স্কিড করে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ছয় ছাত্রের মৃত্যু হয়। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা যায়।

স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উঁচু থেকে খাদে পড়ার সময় এমনভাবে দুমরে মুচরে গিয়েছে বাসটি যে উদ্ধারকারীদের দেহ উদ্ধার করতে সমস্যায় পড়তে হচ্ছে। বাস চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ