বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে যোগ দেবে না তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পিত শান্তি আলোচনায় যোগ দেবে না আফগানিস্তানের তালেবান। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সৌদি আরবে বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি মাসে এ বৈঠক সৌদি আরবে হওয়ার কথা ছিল। এদিকে এ আলোচনা কাতারে সরিয়ে নেয়ার ইচ্ছা জানিয়েছে তালেবান।

শান্তি আলোচনায় আফগান সরকারকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা করছে সৌদি। সৌদির এ প্রয়াসকে ঠেকানো জন্য বৈঠকের স্থান পরিবর্তনের ইচ্ছা ব্যক্ত করেছে তালেবান।

নাম প্রকাশ না করার শর্তে এক পদস্থ তালেবান কর্মকর্তা বলেন, গত মাসে আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি প্রক্রিয়া শেষ হয়নি। প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য রিয়াদে তালেবানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের কথা ছিল।

তিনি জানান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর নেতারা  আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে তালেবানের বৈঠক করার জন্য জোর দিচ্ছেন।

তালেবানের পক্ষে এখন কাবুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা সম্ভব নয়, সেজন্য সৌদি আরবে অনুষ্ঠেয় বৈঠক বাতিল করা হলো বলে উল্লেখ করেন তিনি।

কাতারে তালেবানের রাজনৈতিক সদর দফতরে বৈঠক হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

-আর  এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ