শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

‘উচ্চবর্ণ কোটা নিয়ে চ্যালেঞ্জের মুখে মোদি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরেন্দ্র মোদি সরকারের পাস করা উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ বিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ নিয়ে মোদি সরকার চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। রাষ্ট্রপতির সইয়ের আগে সংসদে পাস হওয়া এ বিল নিয়ে মামলা করা হলো।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ‘ইয়ুথ ফর কোয়ালিটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন জনস্বার্থে মামলাটি দায়ের করে।

সংবিধানের অন্তত দুইটি ‘মূলনীতির’ লঙ্ঘন ও শীর্ষ আদালতের একটি রায়ের পরিপন্থী জানিয়ে ওই মামলাটি করে স্বেচ্ছাসেবী সংগঠন।

গত মঙ্গলবার (৮ জানুয়ারি) লোকসভা এবং বুধবার (৯ জানুয়ারি) রাজ্যসভায় ওই বিল পাস হয়। আর পরের দিনই তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে জনস্বার্থে মামলা দায় করে ইয়ুথ ফর কোয়ালিটি।

সংগঠনের আইনজীবী জানিয়েছেন, সংরক্ষণের জন্য শুধু আর্থিক অবস্থা একমাত্র মাপকাঠি হতে পারে না। ভারতীয় সংবিধানেও সে কথা উল্লেখ করা হয়েছে। আবার শীর্ষ আদালত অন্য একটি মামলায় রায় দেয়, সব শ্রেণি মিলিয়ে মোট সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হবে না। নতুন সংরক্ষণ বিল এই দুই রায়েরই বিরোধী।

ভোটের আগে এ বিল উদ্দেশ্যপ্রণোদিত বলে সংসদে হট্টগোলও করে বিরোধীরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ