বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

কেনিয়ায় হোটেলে হামলায় নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কেনিয়ার রাজধানী নাইরোবির  ওয়েস্টল্যান্ড জেলায় একটি বিলাসবহুল হোটেলে হামলায় অন্তত ১৪  জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বয়নেট বলেন, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টায় সংঘবদ্ধ এই হামলা হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্টল্যান্ডস জেলার একটি ভবন থেকে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই ভবনটি দুসিটডি২ হোটেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ব্যবহৃত ।

সোমালিয়াভিত্তিক গোষ্ঠী আল শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, একজন মার্কিন নাগরিকও ‍নিহত হয়েছে ।

বন্দুকধারীরা হোটেলের লবিতে ঢোকার আগে কার পার্কিংয়ে রাখা গাড়িতে হামলা চালায় এবং  এক হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।

আল-শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াজিজ আবু মুসাব দাবি করেন,‘আমাদের সেনারা হোটেলের ভেতরে ৪৭ শত্রুকে  হত্যা করেছে। এখনও হোটেলের বেশিরভাগ অংশই আমাদের দখলে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ