শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আরও ৫ বছর নিষিদ্ধ ‘স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরও ৫ বছরের জন্য ‘স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া’র (এসআইএমআই) কার্যক্রম নিষিদ্ধ করেছেন ভারত। এবার দেশদ্রোহিতার অভিযোগে সংগঠনটির ওপর আরোপিত নিষেদ্ধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

এর আগে ২০০১ সালে প্রথম নিষিদ্ধ করা হয় এই সংগঠনকে; এরপর ২০১৪ সালে ফের নিষিদ্ধ করা হয়।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, সিমির সব কার্যকলাপের ওপর নজরদারি চালানো প্রয়োজন। সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, নতুন করে যাতে সিমি তাদের জঙ্গি কার্যকলাপ শুরু না করে, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেআইনি কার্যকলাপ সংক্রান্ত আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জঙ্গি কর্মকাণ্ডে সিমির যুক্ত থাকার অন্তত ৫৮টি ঘটনার প্রমাণ পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে গোয়ায় বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল সিমি। ২০১৪ সালে বেঙ্গালুরে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণ, ভোপালের জেল ভাঙার মতো ঘটনাতেও যুক্ত ছিল সিমি। এ ছাড়া, ব্যাংকে ডাকাতি, পুলিশ খুন ইত্যাদিতেও যুক্ত থাকার প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে।

১৯৭৭ সালের ২৫ এপ্রিল উত্তরপ্রদেশের আলিগড়ে তৈরি হয় এই সংগঠন। এই সংগঠনের লক্ষ্য ভারতকে ইসলামিক দেশ বানানো।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ