মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

মারকাজুত তারবিয়ায় শায়খ মিজানুর রহমানের ইসলাহী মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী: আজ ২ ফেব্রুয়ারি খ্যাতিমান ওয়ায়েজ মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ূবী পরিচালিত সাভারের আলমনগরে মারকাযুত তারবিয়্যাহ মাদরাসায় মাসিক ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের প্রখ্যাত বুযুর্গ ব্যক্তিত্ব আরেফ বিল্লাহ অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী (দেওনার পীর) ইসলাহী প্রোগ্রামের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি কুরআন ও হাদিসের আলোকে ইসলাহী আলোচনা করেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানী ওলামায়েকেরাম এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পুরো মসজিদে ওলামায়ে কেরামের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। শায়েখে দেওনার ভালোবাসায় বিভিন্ন স্থানের উলামা হজরতগণ একত্রিত হন।

শায়খে দেওনা বাদ আসর মাদরাসায় ওলামাদের উদ্দেশ্য খাস বয়ান করেন এবং বাদ মাগরিব আলমনগর জামে মসজিদে আম বয়ান পেশ করেন। এতে হাজারো মানুষের পদচারণা হয় আলমনগর কেন্দ্রীয় জামে মসজিদে।

শায়েখে দেওনা আলেমদের দীনের দাওয়াত নিয়ে সাধারণ মানুষদের দ্বারে দ্বারে যেতে নসিহত করেন এবং সাধারণ মানুষদেরকে আলেমদের সোহবত অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেন।

ইসলাহী মজলিশে উপস্থিত ছিলেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মাসউদুর রহমান আইয়ুবী, মাওলানা সালাহ উদ্দিন মাসউদ, মাওলানা গাজী সিদ্দিকুর রহমানসহ অনেক উলামায়ে কেরাম।

আরআর