শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সাময়িকভাবে শত্রু অন্ধ হবে রাশিয়ার নতুন অস্ত্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার রণতরিতে নতুন অস্ত্র বসানো হয়েছে, য প্রয়োগে শত্রুকে সাময়িক ভাবে অন্ধ করে দেয়া যাবে। নিজ অস্ত্র ব্যবহার সক্ষমতা হারাবে শত্রু। এ ছাড়া, শত্রুর দৃষ্টি বিভ্রম ঘটবে, অবাস্তব জিনিস চোখে দেখতে শুরু করবে। পাশাপাশি শত্রুর শুরু হবে বেদম বমি।

‘নন-লেথাল’ বা ‘অ-মারণাস্ত্র’ শ্রেণির এ অস্ত্রের নাম ‘৫পি-৪২ ফিলিন’ বা ‘ইগল-প্যাঁচা।’ এর প্রয়োগে শত্রু প্রাণে মারা পড়বে না কিন্তু যুদ্ধের সক্ষমতা হারাবে বলে জানা যায়।

প্রচণ্ড আলোর ঝলকানি সৃষ্টি করবে এ অস্ত্র ফলে, বিশেষ করে, রাতে লক্ষ্যবস্তু নির্ধারণে মারাত্মক ভাবে ব্যর্থ হবে শক্র সেনা। অস্ত্রটি নির্মাণ করেছে রাশিয়ার রুসেলইলেক্ট্রনিকস নামের সংস্থা।

রাশিয়ার সংবাদ মাধ্যমের বরাতে আরো জানা যায়, ফিলিন ব্যবহারের মধ্য দিয়ে ‘নাইট ভিশন’ বা ‘নিশি নয়ন প্রযুক্তি’ পুরো অকেজো করে দেয়া গেছে। একই সঙ্গে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু নির্ণয় পদ্ধতিও অকেজো হয়ে গেছে। অকেজো হয়ে গেছে দূরত্ব নির্ণয়ের কাজে ব্যবহৃত সেন্সর বা স্পর্শক।

দেশটির নৌবাহিনীর নর্দার্ন সি ফ্লিটের অত্যাধুনিক রণতরি অ্যাডমিরাল গোরশেকোভ এবং অ্যাডমিরাল কাসাতোনোভে এ অস্ত্র বসানো হয়েছে। এ ছাড়া, বর্তমানে নির্মীয়মাণ আরো দুই রুশ ফ্রিগেটে এ অস্ত্র বসানো হবে বলে ধারণা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ