শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

৩ ঘণ্টায় ৬৬ দুর্ঘটনার রেকর্ড দুবাইয়ের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে মাত্র ৩ ঘণ্টায় ৬৬টি দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

আজ সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত দেশটির জনসাধারণ দুবাই পুলিশকে প্রায় ১ হাজার ৮শ ১২ টিরও বেশি জরুরি কল দিয়েছে বলেও জানায় দুবাই পুলিশ। এসব দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। তবে কতজন আহত হয়েছে এখনো জানা যায়নি বিস্তারিত।

দুবাই পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিটের বরাতে জানা যায়, আবহাওয়া পরিস্থিতির কারণে এ দুর্ঘটনাগুলো ঘটেছে। মোটর গাড়িচালকদের গাড়িগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব রাখতে এবং আবহাওয়ার গতিতে সামঞ্জস্য রাখতে বলেছেন দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাইফ মুহিয়ার আল মাজরুই।

দুবাই পুলিশ প্রতিদিন ২৪ ঘণ্টা জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য পাহাড়ি এলাকার প্যাট্রোলের সংখ্যা বাড়িয়েছে। চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর জন্য অনুরোধও করেছে দেশটির পুলিশ।

আমিরাতে প্রচুর গরম পড়ায় প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বৃষ্টির জন্য ব্যাকুল থাকে মানুষ।স্থানীয় লোকজন এ মাসে একটু বৃষ্টিপাতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদে মসজিদে দোয়া করতেও দেখা যায়, অনেকে আবার সালাতুল এস্তেস্কাও পড়েন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ