সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

সৌদি যুবরাজের আকস্মিক কাবা পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

পবিত্র কাবা শরিফ পরিদর্শন করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। মঙ্গলবার অনেকটা আকস্মিকভাবে কাবা শরিফ পরিদর্শন করেন তিনি।

সিএনএন-এর খবরে প্রকাশ, পবিত্র কাবার পুনঃসংস্কারের পর সম্প্রসারিত প্রকল্পগুলো দেখার জন্য বিন সালমান মক্কা সফর করেন। তবে কাবায় তার আগমনের বিষয়টি অনেকেই জানতেন না। মোহাম্মাদ বিন সালমানের এই সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি সিএনএন।

অনেক বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে আসা যুবরাজকে কাবায় স্বাগত জানান কাবা শরিফের খতিব শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসসহ সরকারি কর্মকর্তারা। ছবিতে ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে নানাভঙ্গিমায় দেখা যায়।

মঙ্গলবার সকালে বিন সালমানের ছবিগুলো টুইটারে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং ছবিগুলোর প্রতি মানুষ যথেষ্ট আগ্রহ দেখায়।

প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী অভিযানের নামে রাজপরিবারের বহু সদস্যকে আটক ও নির্যাতনসহ নানা বিষয়ে আলোচিত-সমালোচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

কেপি