শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গ্রামীণফোন ছেড়েছে ৬২ হাজার গ্রাহক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল নম্বর পোর্টেবেলিটি বা এমএনপি সেবা চালুর মাত্র চার মাসে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করেছেন ১ লাখ ৩৩ হাজার ৬২১ জন গ্রাহক। এর মধ্যে সবচেয়ে বেশি অপারেটর পরিবর্তন করেছেন গ্রামীণফোন গ্রাহকেরা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিটিআরসির ওই প্রতিবেদন বলা হয়, এমএনপি চালু হওয়ার পর গ্রামীণফোনের ৬২ হাজার ৩১৭ জন গ্রাহক অন্য অপারেটরে চলে গেছেন। আবেদনের পর বাধাপ্রাপ্ত হয়েছেন ৩৯ হাজার ৮৫৭ জন। আর অন্য অপারেটর থেকে গ্রামীণফোনে এসেছেন ১২ হাজার ৩৪৬ জন।

রবি থেকে অন্য অপারেটরে গেছেন ২৩ হাজার ৯১১ জন। অপারেটর পরিবর্তনে বাধাপ্রাপ্ত হয়েছেন ১৪ হাজার। আর অন্য অপারেটর থেকে রবিতে এসেছেন ৯৩ হাজার গ্রাহক। অর্থাৎ সবচেয়ে বেশি গ্রাহক এসেছেন রবিতে।

বাংলালিংক পরিবর্তন করে অন্য অপারেটরে গিয়েছেন ৪৫ হাজার গ্রাহক। অপারেটর পরিবর্তনে বাধাপ্রাপ্ত হয়েছেন ৪৪ হাজার গ্রাহক। আর অপারেটর পরিবর্তন করে বাংলালিংকে এসেছেন ২৫ হাজার গ্রাহক। টেলিটক ছেড়েছেন ২ হাজার ৩০১ জন গ্রাহক। আর টেলিটকে এসেছেন ২ হাজার ২ জন গ্রাহক।

গত ১ অক্টোবর দেশে প্রথমবারের মতো এমএনপি সেবা চালু হয়। এর ফলে আগের নম্বর ঠিক রেখে এক অপারেটরের গ্রাহক অন্য অপারেটরে যেতে পারছেন। বিশ্বের বিভিন্ন দেশে এ সেবা চালু আছে।

এদিকে, চলতি বছরের জানুয়ারি মাসে গ্রামীণফোন ছেড়েছেন ১২ হাজার ৬৫৯ গ্রাহক। রবি ছেড়েছেন ৩ হাজার ৫০৫ জন, বাংলালিংক ১০ হাজার ৮৩৬ জন ও টেলিটক ছেড়েছেন ৪৪৮ জন। জানুয়ারিতে ২৭ হাজার ৪৪৮ জন গ্রাহক এক অপারেটর থেকে অন্য অপারেটরে স্থানান্তরিত হয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ