শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

এবার পাক সেনা বহরে আত্মঘাতী হামলা, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরের পর এবার পাকিস্তানের কোয়েট্টায় পাক সেনা বহরে আত্মঘাতী হামলা হয়েছে। দেশটির বেলুচিস্তানের কাছে এই হামলায় অন্তত ৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

এছাড়া আরও ১১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন।

গত বৃহস্পতিবার বিকেলে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৯ জন ভারতীয় সিআরপিএফ জওয়ান নিহত হন। ওই ঘটনার মাত্র তিনদিন পর পাকিস্তানি সেনা বহরে হামলা হলো।

দ্য বেলুচিস্তান পোস্টের বরাত দিয়ে নিউজ এইট্টিন জানায়, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচ রিপাবলিকান গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মুহাম্মদ বিন সালমান পাকিস্তানে পৌঁছার কয়েক ঘণ্টা আগে এই হামলা হয়।

কাশ্মীরে হামলার ঘটনায় গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে পাকিস্তানের সেনা বহরে হামলার ঘটনা দেশ দুটির পারস্পরিক সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ