মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

পিতার আদেশে জামাতে নামাজ পরিত্যাগ করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম: ভারতের দারুল উলুম দেওবন্দের ফতোয়ার অনলাইন সাইটে ১৬৮৭৫৮ নং প্রশ্নে একজন প্রশ্ন করেন, পিতার আদেশে জামাত পরিত্যাগ করা যাবে কি না?

এর উত্তরে দারুল উলুমের ১৬৮৭৫৮ নম্বর উত্তরে বলা হয়, প্রশ্ন থেকে অনুমান করা যায় পিতার নিকট দোকানের কাজের গুরুত্ব জামাতের সঙ্গে নামাজের চেয়ে বেশি। যদি এটা সত্য হয়, তাহলে খুবই দুঃখজনক কথা। আল্লাহ আপনার পিতার বিশ্বাস ও ধর্মের প্রতি সঠিক বুঝ দান করুন।

খুব ভাল হয়, যদি আপনি সময়ে সময়ে  আপনার পিতার কাছে জামাতের সঙ্গে নামাজ আদায়ের গুরুত্ব, জামাত পরিত্যাগের শাস্তি,  প্রজ্ঞা ও নম্রতার সঙ্গে বলতে থাকেন। তার জন্য দুয়া করতে থাকেন, যেন তিনি জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। এবং সে ব্যাপারে গুরুত্ব প্রদান করেন।

আপনার যেন জামাতের সঙ্গে নামাজ আদায় ছুটে না যায় সেদিকে খেয়াল রাখবেন।  কেননা আমরা জানি না দোকান থেকে মসজিদে দূরত্ব কতটুকু? দোকানে কী ধরণের কাজ সে বিষয়েও আমরা অবগত নয়। তারপরও বলি জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি। সেদিকে লক্ষ্য রাখতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ