শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জানাজা শেষে সম্মিলিত মোনাজাত 'বিদয়াত': দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের দেশে জানাজার নামাজ শেষে হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করার প্রচলন রয়েছে। এ দেশের অধিকাংশ অঞ্জলে জানাজা নামাজ শেষে মুসল্লিদের নিয়ে ইমাম হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করে থাকেন। কিন্তু ভারতের ঐতিহ্যবাহি দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ‘দারুল ইফতা’ বিভাগ থেকে এক ফতোয়ায় জানাজার নামাজ শেষে মোনাজাত করাকে বিদয়াত বলে ঘোষণা করা হয়েছে।

দারুল উলুমের ইফতা বিভাগের কাছে জনৈক ব্যক্তি তার এলাকায় এক জানাজা নামাজ শেষে মুসল্লিদের নিয়ে হাত তুলে ইমামের মোনাজাতের কথা উল্লেখ করে জানাজা শেষে হাত তুলে মোনাজাত করার ব্যাপারে কুরআন-হাদিসের ব্যাখ্যা জানতে চান।

ওই ব্যক্তির প্রশ্নের জবাবে দারুল উলুম দেওবন্দ ফতোয়া প্রদান করে, জানাজা নামাজ শেষে মোনাজাতে প্রচলন একটি বিদয়াত। জানাজা নামাজের মধ্যে তৃতীয় তাকবিরের পর মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য দুয়া করা হয়ে থাকে। এ কারণে, জানাজা নামাজ শেষে আলাদা করে মোনাজাত করার কোনো প্রয়োজন নেই।

দারুল ইফতার পক্ষ থেকে বলা হয়, কুরআন-হাদীস কিংবা সাহাবায়ে কেরাম রা., তাবে-তাবেইন, আয়েম্বায়ে কেরাম, মুহাদ্দিস, মুফাসিসর কারও জীবনী তেকে জানাজা নামাজ শেষে মোনাজাত করার বিষয়টি প্রমাণ হয় না। সুতরাং কিছু এলাকাতে মোনাজাতের যে প্রচলন রয়েছে তা সঠিক নয়, বরং বিদয়াত।

মূল ফতোয়াটি দেখতে ক্লিক করুন এখানে।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ