শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটির মালিক মুসলমানরাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মসজিদ আল-আকসা ও ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটির মালিক মুসলমানরা। ইহুদিবাদী ইসরাইল কোনোভাবেই আল-আকসায় হামলা কিংবা আল-আকসাকে বিভক্ত করতে পারে না।

ফিলিস্তিনিদের পক্ষে মিসরের বিখ্যাত ও প্রাচীন বিদ্যাপীঠ আল-আজহার ইউনিভার্সিটি এক বিবৃতিতে এ দাবি জানায়। খবর আনাদলুর।

গত শুক্রবার আল-আজহার ইউনিভার্সিটির পক্ষ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে দেওয়া বিবৃতিতে বলা হয়, দখলদার ইসরাইল জেরুজালেম নগরীতে মুসলমানদের ওপর ধারাবাহিক যে নিপীড়নমূলক নির্যাতন চালাচ্ছে আল-আজহার এর কঠোর নিন্দা জানায়।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ‘বাবে রহমত’ খুলে দেওয়ার পরে পুনরায় আবার বন্ধ করে দেওয়া এবং সেখানে মুসল্লিদের নামাজ আদায় করা থেকে বাধা প্রদান করারও নিন্দা জানিয়েছে আল-আজহার কর্তৃপক্ষ।

বিশ্বখ্যাত আল-আজহার ইউনিভার্সিটির বিবৃতিতে বিশ্ববাসীকে দ্রুত একটি গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলা হয়, রাজনৈতিক এবং আইনি প্রক্রিয়ায় ইসরাইলের অব্যাহত এই নির্যাতন ব্যর্থ করার জোর প্রচেষ্টা চালানোর পদ্ধতি গ্রহণ করতে হবে এবং ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুঁজে বের করতে হবে। যার জন্য ফিলিস্তিনি জনগণ লাগাতার সংগ্রাম করে যাচ্ছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ