সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত ৬, বেঁচে ফিরলেন বাংলাদেশি ক্রিকেটাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ৬ জন। আহত হয়েছেন আরও চারজন। পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে এখনো গোলাগুলি চলছে। তবে এ ঘটনায় সেখানে অবস্থানরত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আজ (শুক্রবার) জুমার নামাজ আদায় করতে গিয়ে ক্রিকেটার তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এ ঘটনার সম্মুখীন হয়। খবর দ্যা ইন্ডিপেন্ডেন্ট-এর।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ক্রাইস্টচার্চে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চে হাগলি পার্কের নিকটে একটি মসজিদে নামাজ পড়তে যান বাংলাদেশী ক্রিকেটাররা।

স্থানীয় সময় বেলা ১টা ৪০ মিনিটের দিকে বন্দুকধারী এক ব্যক্তি অতর্কিতভাবে মসজিদে ঢুকে এলোপাথারি গুলি শুরু করলে নিহত হন ছয়জন। তবে ঘটনার আকস্মিকতা টের পেয়ে দ্রুতই হাগলি পার্ক দিয়ে মাঠে ফিরে যান তামিমরা।

ক্রিকাটার তামিম ইকবাল এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিজের টুইটার একাউন্টে লিখেন, ‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বাংলাদেশ দলের মসজিদ ত্যাগ করার ভিডিও

https://twitter.com/Isam84/status/1106362833288069120

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ