শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মসজিদে হামলায় উল্লাস করে চাকরি হারানো সেই ব্যক্তি ভারতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের মসজিদে প্রাণঘাতী হামলার ঘটনায় উল্লাস করে সংযুক্ত আরব আমিরাতে চাকরি হারানো লোকটি ভারতীয় নাগরিক।

ফেসবুকে ফেইক আইডি থেকে মসজিদে হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছিলেন তিনি।

আমিরাতের নিরাপত্তা কোম্পানি ট্রান্সগার্ড সিকিউরিটি গ্রুপ তাকে চাকুরিচ্যুত করার পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় অস্ট্রেলীয় বংশোদ্ভূত শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট। তার ওই হামলায় ৫০ মুসল্লি শহীদ হন।

ট্রান্সগার্ড এক বিবৃতিতে বলছে, ট্রান্সগার্ডের এক কর্মচারী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ক্রাইস্টচার্চে মসজিদে ঘৃণ্য হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে অপমানসূচক মন্তব্য করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভুয়া আইডি থেকে মসজিদে হামলার ঘটনায় অবমাননাকর মন্তব্য করেছিলেন ওই ব্যক্তি। ভারতীয় ওই কর্মচারীকে ফেসবুকে সনাক্তের পর কোম্পানির নীতি অনুযায়ী তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ