শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আফগানিস্তানে তালেবানের সাথে সংঘর্ষে নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের দুটি প্রদেশে পুলিশের তল্লাশি চৌকিতে তালেবানের হামলার ঘটনায় ১৪ পুলিশসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে কান্দুজের বাগ-শুরকাত এলাকায় নিরপত্তাবাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়।

স্থানীয় পুলিশ সিনহুয়াকে জানান, তালেবান যোদ্ধারা বৃহস্পতিবার রাতে পূর্বাঞ্চলের গাজনি প্রদেশের রাজধানী গাজনি শহরের সীমান্তে পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালালে জেলা পুলিশ প্রধানসহ নয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

অপর দিকে, উত্তরাঞ্চলীয় বাদাখশানে প্রাদেশিক রাজধানী ফয়জাবাদের পূর্বে তালেবানের সাথে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য, দুই বেসামরিক নাগরিক ও আট তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে সেনাবাহিনীর গণমাধ্যম কর্মকর্তা হাদি জামাল জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ