সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বুড়িগঙ্গায় নৌকাডুবি, ৪ জনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌসুমের প্রথম কালবৈশাখীর তাণ্ডবে বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নারী শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, সাব্বির হোসেন(১৮), তুহিন(২০), রুমি আক্তার(২০) ও তার তিনবছরের শিশু পুত্র আলী হোসেন।

পুলিশ জানায়, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার খোলামুড় এলাকা থেকে রবিবার সন্ধ্যায় সাব্বির হোসেন (১৮) ও তুহিন (২০) সহ ৬ বন্ধু নৌকা যোগে বুড়িগঙ্গা নদী পার হয়ে কামরাঙ্গীরচর যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে। এতে নৌকা ডুবে গেলে চারজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন সাব্বির ও তুহিন।পরে স্থানীয়রা রাত সাড়ে ৮ টায় দুইজনের মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করে।

অপর দিকে কেরানীগঞ্জ মডেল থানার বরিশুর এলাকায় রুমি আক্তার ও তার শিশু পুত্র আলী হোসেন কামরাঙ্গীরচর এলাকার মাদরাসাপাড়ায় যাওয়ার সময় তাদের নৌকা ঝড়ের কবলের পড়ে নিখোঁজ হন। পরে রাত ৮টার দিকে মা-ছেলের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে। এ ব্যাপারে রুমির স্বামী জিয়াউর রহমান বাদী অপমৃত মামলা করে।

এদিকে সোমবার চার মরদেহ ময়নাতদন্তের জন্যে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মুহাম্মদ যুবায়ের জানান, এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ