শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

গোলান মালভূমিতে আড়াই লাখ ইহুদি পাঠাবে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলকৃত সিরিয়ার গোলান মালভূমিতে লাখ লাখ ইহুদিকে পাঠানোর বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে ইসরায়েল। এ পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল আড়াই হাজার ইহুদিকে গোলানে পাঠানোর পরিকল্পনা নিয়েছে।

সোমবার (১ এপ্রিল) ইসরায়েলি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ডোনাল্ড ট্রাম্প গোলান উপত্যকাকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পর এ পরিকল্পনা নিয়েছে তেল আবিব।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়েছে ইরানের পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা গোলানে নতুন করে কয়েকটি ইহুদি উপশহর নির্মাণের কথা ভাবছে। নতুন পরিকল্পনা অনুযায়ী সেখানে আড়াই লাখ ইহুদিবাদীর জন্য ঘর নির্মাণ করা হবে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই মালভূমিটি সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়।

এরপর ১৯৮১ সালে আন্তর্জাতিক সব আইনকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোলানকে নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে দখলদার ইসরায়েল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ