সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

উইঘুরে ধরপাকড়ে চীনে আটকা পড়েছে ৫ অস্ট্রেলীয় শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উইঘুর মুসলমানদের ওপর চীনা সরকারের ধরপাকড়ে আটকা পড়েছে পাঁচ অস্ট্রেলীয় শিশু। তারা নিজ দেশে ফেরত যেতে পারছে না। খবর দ্যা দৈনিক গার্ডিয়ানের।

আটকেপড়া শিশুদের বয়স এক থেকে ছয় বছরের মধ্যে হবে। এদের সবাই অস্ট্রেলিয়ার বিভিন্ন পরিবার থেকে চীনে গিয়েছিল। গত দুই বছর ধরে আটকেপড়া এসব শিশুরা তাদের বাবা-মায়ের কোনো একজন থেকে বিচ্ছিন্ন। একটি শিশুকে চীনা কর্তৃপক্ষ রাষ্ট্রীয় এতিমখানায় পাঠিয়ে দেয়ার পর একটি হান পরিবারে পোষ্য হিসেবে হস্তান্তর করা হয়েছে।

এসব শিশুদের নিজ দেশে ফেরত নেয়ার ব্যাপারে অস্ট্রেলীয় সরকার নিষ্ক্রিয় রয়েছে। শিশুদের বাবা ও মানবাধিকার কর্মীরা এ ঘটনায় অস্ট্রেলিয়ার সমালোচনাও করেছেন।এসব শিশুদের বাবা-মায়ের একজন অস্ট্রেলীয় এবং একজন চীনা। তারা সবাই অস্ট্রেলিয়ায় গিয়ে নিরাপদে বসবাস করতে চাচ্ছেন।

তাদের পরিবারের সদস্যরা নৃতাত্ত্বিক উইঘুর সম্প্রদায়ের সদস্য। পশ্চিমাঞ্চলীয় অঞ্চল জিনজিয়াংয়ে গোপন স্থাপনায় হাজার হাজার উইঘুরকে আটকে রেখেছে চীন কর্তৃপক্ষ। আটক কেন্দ্রে তারা নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ