শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

তুরস্ক এস-৪০০ ক্রয়ে রাশিয়ার অর্থ পরিশোধ করেছে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, তুরস্ক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্রয়চুক্তি ‍অনুযায়ি রাশিয়ার অর্থ পরিশোধ করেছে। যুক্তরাষ্ট্র যখন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয়, তখন তারা এমন শর্ত দেয়নি।

আগামী সপ্তাহে মস্কো সফর নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের আলোচনায় এস-৪০০ গুরুত্বপূর্ণ স্থান পাবে। যুক্তরাষ্ট্রের যুক্তি খুবই ভুল। আমরা এস-৪০০ চুক্তি শেষ করেছি। অর্থ পরিশোধও অব্যাহত রেখেছি।

রাশিয়া থেকে তুরস্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করতে গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংকট তৈরি হয়েছে তুরস্কের।ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ভিন্নমতের কারণে চলতি সপ্তাহের শুরুতে তুরস্ককে স্টেলথ এফ-৩৫ যুদ্ধবিমান সংক্রান্ত যন্ত্রপাতি হস্তান্তর স্থগিত করে যুক্তরাষ্ট্র।

তুরস্ক যেন এস-৪০০ ক্রয়চুক্তি থেকে সরে আসে, সেই চেষ্টারই অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

তুরস্ককে দামি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে আগ্রহ দেখালেও এস-৪০০ কেনা থেকে সরে আসতে অস্বীকার জানিয়েছে তুরস্ক।

এক মার্কিন কর্মকর্তা বলেন, তুরস্কের রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় মার্কিন বাহিনীর জন্য একটা ভালো সুযোগ করে দেবে। এটা সত্যিই খারাপ বিষয় যে মার্কিন বাহিনীর সঙ্গে সহ-অবস্থান করা একটি ন্যাটো দেশের কাছে তাদের সরঞ্জাম বিক্রিতে তারা হতাশা বোধ করছে না।

এটি নিয়ে ঘাঁটাঘাটি করলে আমরা মূল্যবান গোয়েন্দা তথ্য পাব। এটি সত্যিই আমাদের জন্য বড় সুযোগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ