সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন পেলেন বিতর্কিত ম্যালপাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হলেন ডেভিড ম্যালপাস। শুক্রবার (৫ এপ্রিল) নির্বাহী বোর্ডের সভায় তাকে প্রেসিডেন্ট মনোনীত করা হয়। আগামী ৫ বছর তিনিই বিশ্ব ব্যাংকের এই পদে থেকে নেতৃত্ব দেবেন।

ডেভিড ম্যালপাস বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। তবে তাকে ঘিরে বিতর্ক কম হয়নি। তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। আর তাকেই গত ফেব্রুয়ারিতে ট্রাম্প বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনীত করতে চাইলে বিতর্কের জন্ম হয়।

মার্কিন অর্থনীতিবিদ ম্যালপাস এই পদে মনোনীত হওয়ার আগে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জিম ইয়ং কিম। তিনি ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৭ সালে কিম দ্বিতীয় দফায় দায়িত্ব নেন। তার মেয়াদ ছিল ২০২২ সাল পর্যন্ত। তবে কিম আকস্মিক ভাবে পদত্যাগের ঘোষণায় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের পদ শূন্য হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ