রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ অধীনে কওমি মাদরাসা চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা আগামী এপ্রিল মাসের ৮ তারিখ (সোমবার) শুরু হচ্ছে। ১৮ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষা চলবে।
দেশের ৬টি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড থেকে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।
তবে গত ১৭ মার্চ (রোববার) ভারতের নিজামুদ্দিন মারকাজের তাবলিগের বিতর্কিত মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভীর ব্যাপারে দারুল উলুম দেওবন্দের সিদ্ধান্তকে উপেক্ষা করে তার পক্ষপাত করার অভিযোগে সাদপন্থী মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।
হাইয়ার এমন সিদ্ধান্তে চট্টগ্রামের লালখান বাজার মাদরাসাসহ দেশের কয়েকটি মাদরাসার প্রায় ১৭৭ জন দাওরা হাদিসের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে। এই পরিপ্রেক্ষিতে বেফাক ও হাইয়াতুল উলইয়া থেকে শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষা গ্রহণ করার ব্যাপারে হাইকোর্টে একটি রিট দায়ের করেন সাদপন্থীরা।
সাদপন্থীদের ৬টি কওমি মাদরাসার পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবি মোহাম্মদ আব্দুল কদ্দুস বাদল এর এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফ.আর.এম. নাজমুল আহসান ও বিচারপতি কে.এম. কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার রিটের শুনানি শেষে সাদপন্থী মাদরাসাগুলো থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে বলে নির্দেশ দেন।
আগামী রোববারের মধ্যেই সাদপন্থী মাদরাসায় পড়ার কারণে পরীক্ষা অনিশ্চিত এমন শিক্ষার্থীদের প্রবেশপত্র প্রদান করে পরীক্ষা নিতে নির্দেশ দেন আদালত।
রিট আবেদনকারী মাদরাসাগুলো হলো- রাজধানীর বারিধারর আল মাদরাসাতুল মঈনুল ইসলাম, সাভারের মারকাজুল উলূম আশ শরীয়াহ, নন্দিপাড়ার মাদরাসাতুস সুফফা আল ইসলামিয়া, চাঁদপুরের জামিয়া মাদানিয়া আশরাফুল উলুম, কিশোরগঞ্জ গাইটাইলের মাদরাসায়ে রাহমানিয়া, ময়মনসিংহ ভালুকার জামিয়া ইসলামিয়া রাহে জান্নাত মহিলা মাদরাসা।
উল্লেখিত মাদরাসাগুলোর পরীক্ষা স্থগিত করার বিষয়ে জানতে চাইলে ‘আল হাà