শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান উত্তেজনার মধ্যেই কারাবন্দি ৩৬০ ভারতীয়কে চলতি মাসেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। জানা গেছে, এপ্রিলে চার ধাপে তাদের মুক্তি দেবে ইসলামাবাদ।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, তালিকা অনুযায়ী ৫৩৭ জন ভারতীয় বেসামরিক সে দেশের কারাগারে বন্দি আছে। এদের মধ্যে এপ্রিলে চার ধাপে ৩৬০ জনকে মুক্তি দেয়া হবে। মাসের ৮, ১৫ ও ২২ তারিখ ১০০ জন করে ৩০০ জনকে মুক্তি দেওয়া হবে। আর ২৯ এপ্রিল মুক্তি পাবে বাকী ৬০ জন। সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০০৮ সালের ২১ মে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনস্যুলার বিনিময় চুক্তির আওতায় প্রতি বছরে দুইবার পরস্পরের মধ্যে বন্দিদের তালিকা বিনিময় করে আসছে দিল্লি-ইসলামাবাদ। বছরের প্রথম তালিকা বিনিময় হয় ১ জানুয়ারি আর পরেরটা ১ জুলাই। দুই দেশেই আটক বন্দিদের একটা বড় অংশ মৎসজীবী। বেশিরভাগ সময়ই না বুঝে নিজ নিজ দেশের সমুদ্রসীমা অতিক্রম করার কারণে তারা আটক হয়ে থাকে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ