শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

হজের সরকারি কোটা খালি, আগ্রহীদের নিবন্ধনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর পবিত্র হজ গমনেচ্ছুদের চূড়ান্ত নিবন্ধনের জন্য পাঁচবার সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। তার পরও নিবন্ধনের কোটা পূরণ হয়নি।

সর্বশেষ রোববার (৭ এপ্রিল) আরেক দফা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে ষষ্ঠবারের মতো সময় বাড়ানো হলো।

নতুন সিদ্ধান্ত মোতাবেক প্রাক নিবন্ধনের ৫,১৪,৮৩২ ক্রমিক নম্বর থেকে ৫,৩৪,৮৩২ ক্রমিক পর্যন্ত নিবন্ধিতদের চূড়ান্ত নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

সরকারি ছুটির দিনেও চলবে নিবন্ধন কার্যক্রম।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার (৭ এপ্রিল) সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ২৯৫ জন নিবন্ধন করেছেন। এখনও নিবন্ধনের বাকী আছে ৫২১ জন।

আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ১ লাখ ৩ হাজার ৪৩৮ জন। এখনও নিবন্ধনের জন্য কোটা খালি রয়েছে ১৩ হাজার ৩০৮ জন। নিবন্ধনের শেষ দিনে কোটাপূরণ না হওয়ায় আরেক দফা সময় বাড়াতে হলো।

নির্ধারিত সময়ের মধ্যে কোটা পূরণ না হলে পরবর্তী ক্রমিকের প্রয়োজনীয় সংখ্যক হজযাত্রীদের নিবন্ধনের জন্য আহ্বান করা হবে। সংশ্লিষ্টদের এ ব্যাপারে পাসপোর্টসহ প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ