সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণা করায় সৌদির প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের আইআরজিসিকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়ায় স্বাগত জানিয়েছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাতে আল আরাবিয়াহ এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয়, এ উদ্যোগটি সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায় একটি বাস্তব এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সৌদি আরব ইরানের আইআরজিসি সম্পর্কে এত দিন যে আশঙ্কার কথা বলছিল, এ সিদ্ধান্ত সেটিকেই প্রতিষ্ঠিত করল।

আইআরজিসি একটি সন্ত্রাসী সংগঠন, এ ব্যাপারে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে আগে থেকেই বলে আসছিল।

আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করতে বিশ্বের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানিয়ে সৌদি আরব জানায়, বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অন্যান্য দেশগুলোরও যুক্তরাষ্ট্রের মতো এমন সিদ্ধান্ত নেয়া উচিত।

এদিকে যুক্তরাষ্ট্রে এ সিদ্ধান্তকে বাতিল করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অগ্রগতি থামাতে ব্যর্থ হয়েছে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৮ এপ্রিল) ইরানের আইআরজিসি বাহিনীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ