মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা: শম্পাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাতকে (১৮) পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় আরেক আলিম পরীক্ষার্থী শম্পাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম সরকার নিশ্চিত করেছেন। তবে মামলার তদন্তের স্বার্থে এ বিষয়ে আর কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এসপি বলেন, অগ্নিদগ্ধের সময় কেউ একজন ‘শম্পা চল’ বলেছে এমন শব্দ শুনেছেন বলে দগ্ধ ওই ছাত্রী চিকিৎসকদের কাছে তথ্য দিয়েছেন। সেই সূত্রে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শম্পা ওই মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। পুলিশ ওই ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে।

এর আগে ‘ডাইং ডিক্লারেশন’ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ওই মাদ্রাসাছাত্রী তার শরীরে আগুন দেয়াদের মধ্যে বোরকাপরা চারজনের একজনের নাম শম্পা বলে একজন চিকিৎসককে জানান।

প্রসঙ্গত, শনিবার (৬ এপ্রিল) সকালে ওই মাদরাসার কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে সেই ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করা হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এরপর জেলা সদর হাসপাতাল, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ছাত্রী এখন ঢামেকের বার্ন ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৭ এপ্রিল) ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিমের নেতৃত্বে তার কার্যালয়ে মাদরাসার গভর্নিং বডির জরুরি সভায় অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও আরো ছয়টি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ