সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতে দুই বছরে ১৭ কৃষকের আত্মহত্যা দাবি কংগ্রেসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকসভা নির্বাচনের আগে মানুষের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তখনই ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা করেছেন এক কৃষক।

সোমবার সকালে আত্মহত্যার সময় একটি আত্মহত্যার নোট রেখে যান ৬৫ বছর বয়সী কৃষক ঈশ্বর চন্দ্র শর্মা। এতে বিজেপিকে ভোট না দেয়ার অনুরোধ করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

৬৫ বছর বয়সী কৃষক ঈশ্বর চন্দ্র শর্মা উত্তরখণ্ড প্রদেশের হারিদওয়ার জেলার বাসিন্দা। সোমবার সকালে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি। অতিরিক্ত ঋণের বোঝা চেপে বসেছিল এ দরিদ্র কৃষকের ওপর। নিজের মৃত্যুর জন্য তিনি সরকারকে দায়ী করেছেন।

আত্মহত্যার নোটে তিনি বলেছেন, বিজেপি সরকার গত পাঁচ বছরে ভারতীয় কৃষকদের শেষ করে দিয়েছে। কাজেই তাদের ভোট দেবেন না। না হলে তারা সবাইকে চা বিক্রি করতে বাধ্য করবে।

এদিকে বিজেপির নিন্দা জানিয়ে কংগ্রেস বলছে, গত দুই বছরে ১৭ কৃষক আত্মহত্যা করেছেন। যে বিষয়টি একেবারে এড়িয়ে যাচ্ছে বিজেপি।

কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সুরিয়াকান্ত দেশমনা বলেন, এটি খুবই দুঃখজনক, মোদি যখন কৃষকদের জন্য ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তখন তার ভুল নীতির একজন কৃষক আত্মহত্যা করেছেন।

-এএ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ