সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ঢাকা উদ্যানে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবী হোসেন (৪৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত নবী হোসেন মাদক ব্যবসায়ী। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ভোরে ঢাকা উদ্যান এলাকায় র‌্যাবের চেকপোস্ট চলছিল।

ভোর সোয়া ৫টার দিকে একদল অস্ত্রধারী র‌্যাবকে লক্ষ্য করে গুলি করতে থাকে।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী নবী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ঘোষণা করেন। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এমএম/