সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সুদানে জরুরি অবস্থা: যা বলল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানে জরুরি অবস্থা ও দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে আটকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র বলছে, তারা সুদানের বর্তমান পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশটিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ মুহাম্মদ আহমেদ ইবনে আউফ জানান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ঘোষণা বলেন, ৭৫ বয়সী বশিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিরাপদে আছেন। দেশে সেনাবাহিনী পরিষদ চলমান রয়েছে।

এমন অবস্থার পর দেশটির সামরিক কার্যক্রমের ওপর নজদারি রাখছে রাশিয়া। এ নিয়ে রাশিয়ার ক্রেমলিনে মুখপাত্র পেসকভ বিবৃতি দেন।

এতে তিনি বলেন, মস্কো আশা করছে বর্তমান অবস্থা শিগগিরই স্বাভাবিক হবে। আমরা সুদানের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যক্ষেণ করছে। আমরা আশা করছি সবার প্রতি এমন পরিস্থিতির কোনো উত্তেজনা বৃদ্ধি ঘটবে না যাতে মানুষ হতাহত হতে পারে। আরও আশা করছি অতি দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে সাংবিধানিক অবস্থায় ফিরে যাবে।

এর আগে বৃহস্পতিবার সেনাবাহিনী ও প্রতিবাদকারীদের চাপে পড়ার পর সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির পদত্যাগের করেন। সামরিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ