মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সুদানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের চলমান রাজনৈতিক সংকটে যেকোনো বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধিতা করেছে রাশিয়া। দেশটি বলেছে, বিদেশি হস্তক্ষেপ ছাড়া সুদানের সকল রাজনৈতিক দল ও পক্ষের অংশগ্রহণে চলমান সংকটের সমাধান করতে হবে।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ শনিবার (১৩ এপ্রিল) মস্কোয় নিযুক্ত সুদানি রাষ্ট্রদূত নাদির বাবিকারের সঙ্গে এক সাক্ষাতে এ আহ্বান জানান।

সাক্ষাতে সুদানের রাষ্ট্রদূত বলেন, তার দেশের ক্ষমতায় পালাবদল খার্তুমের পররাষ্ট্রনীতিতে বিশেষ করে রাশিয়ার সঙ্গে সুদানের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। খার্তুম মস্কোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আগের মতো শক্তিশালী করে যাবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সুদানে তীব্র গণ অভ্যুত্থানের জের ধরে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে সরিয়ে দিয়ে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। দেশ পরিচালনার জন্য একটি সামরিক পরিষদ গঠন করা হয়। কিন্তু ওই পরিষদের প্রধান জেনারেল আওয়াদ ইবনে আউফও ক্ষমতা গ্রহণের একদিনের মাথায় শুক্রবার পদত্যাগ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ