সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের অনশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমানুষিক নির্যাতনের প্রতিবাদে ইসরায়েলি কারাগারগুলোতে থাকা ফিলিস্তিনি বন্দীরা অনির্দিষ্টকালের অনশন করছেন।

আজ রোববার (১৪ এপ্রিল) নিয়ে টানা সপ্তম দিনের মতো এ ধর্মঘট পালন করা হচ্ছে। ফিলিস্তিনের জনসংযোগ দপ্তর থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

গত রোববার (৭ এপ্রিল) রাত থেকে এ অনশন ধর্মঘট শুরু করেন ইসরায়েলি কারাগারগুলোতে বন্দী থাকা ৪০০ ফিলিস্তিনি।

জানা গেছে, ধর্মঘটে অংশ নেয়া অনেক ফিলিস্তিনি এরইমধ্যে কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন দিনকে দিন বেড়েই চলেছে।

ফিলিস্তিনি বন্দীদের সংগঠন বলছে, ইসরায়েলি কারা কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যপারে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো সমাধানে আসা যায়নি। এ বিষয়ে মিশর সমঝোতার চেষ্টা করছে, কিন্তু ইসরায়েল তাতে গুরুত্ব দিচ্ছে না।

-এএ