সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

প্রতারণা করে ৪৯ সন্তানের পিতা এই ডাক্তার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক : তাঁর ক্লিনিকে সন্তান হয় না এমন মহিলাদের লাইন লেগে থাকত আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার জন্য। অথচ ডোনারের শুক্রানুর বদলে একের পর এক মহিলাদের শরীরে নিজের শুক্রাণু ঢুকিয়ে দিতেন নেদারল্যান্ডের এক ডাক্তার। এইভাবে ৪৯ জন সন্তানের পিতা হয়েছেন তিনি। বিবিসি।২০১৭ সালে ৮৯ বছর বয়সেই মৃত্যু হয় জান কারবাট নামের ওই ডাচ চিকিৎসকের৷ এর আগে ২০০৯ সালে বন্ধ হয়ে গিয়েছিল তাঁর ওই আইভিএফ ক্লিনিক।

সম্প্রতি ক্লিনিকের মাধ্যমে জন্ম নেয়া ব্যক্তিদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে কারবাটের প্রতারণা ধরা পড়ে।শুক্রবার তার ক্লিনিক থেকে আইভিএফ করিয়ে মা হওয়া ৪৯ জন মহিলার সন্তানের ডিএনএ পরীক্ষা করানো হয়। পরীক্ষায় প্রমাণিত হয়েছে, ওই ৪৯ সন্তানই ওই চিকিৎসকের শুক্রাণুতেই জন্ম নিয়েছেন।৪৯ জনের আইনজীবী বোয়েটার্স বলেন, ‘আমরা খুশী অবশেষে স্পষ্টভাবে বিষয়টি জানা গেছে। এই ৪৯ জন জানতে পারলো তাদের বাবা কে।’

এক সন্তান বলেন, ‘১১ বছর ধরে আমি বাবাকে খুজছি। দীর্ঘ সময় ধরে মামলাটি চলছে। এখন আমি আমার স্বাভাবিক জীবন চালিয়ে যেতে পারবো।’জানা গেছে, নিজের জীবদ্দশায় ৬০ সন্তানের বাবা হয়েছেন বলে নিজেই ডিএনএ পরীক্ষা করিয়েছিলেন জান কারবেট। সেই রিপোর্ট এতদিন আদালতের কাছে সুরক্ষিত ছিল৷ এমনকী মৃত্যুর আগে ওই চিকিৎসক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে গিয়েছিলেন বলেও জানানো হয়েছে। তবে কোন শাস্তির মুখোমুখি হতে হয়নি তাকে।