মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

তুরাগ তীরে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরাগ নদীর তীর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানে তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও উচ্ছেদ হওয়া জমি ভরাট করা বালু নিলামে বিক্রয় করা হয়।

আজ সকাল ১০টা থেকে শুরু বিকেল ৫টা পর্যন্ত চলে। এ সময় আশুলিয়ার ধউর সেতু থেকে শুরু হয়ে কামাড়পাড়া সেতু পর্যন্ত অভিযান চলে।

এতে নেতৃত্ব দেন, বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক ও ঢাকা নদী বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম আরিফ উদ্দিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ঢাকার চারপাশের নদ-নদী উচ্ছেদ শেষে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য মামলার প্রস্তুতি নিচ্ছে বিআইডব্লিউটিএ। সেজন্য বুড়িগঙ্গা-তুরাগের দখলদারদের একটি নামের তালিকা তৈরি করা হয়েছে। ক্ষতিপূরণ দিতে রাজি না হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। অভিযানটি টানা তিনদিন চলবে।

তিনি আরও বলেন, সরকারের মূল উদ্দেশ্য নদীর দু’পাশের স্বাস্থ্য ফিরিয়ে আনা। রমজানের আগেই রাজধানীর আশপাশের তিনটি নদীতেই উচ্ছেদ অভিযান শেষ করা হবে। রমজান ও ঈদে যেন বেগ পেতে না হয়, সেজন্য উচ্ছেদ অভিযানের আরও গতি বাড়ানো হবে।

অভিযানে বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক নূর হোসেনসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ