মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাত জেগে ফেসবুক ব্যবহার নয়: রওশন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাত জেগে অতিরিক্ত ফেসবুক ব্যবহার না করতে ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। তিনি বলেন, সবাইকে লেখাপড়া করে যোগ্য মানুষ হতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করে অবদান রাখতে হবে দেশের রাজনীতিতে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টির ছাত্র-সংগঠন জাতীয় ছাত্রসমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রসমাজের উদ্দেশে রওশন এরশাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় ছাত্রসমাজকে আরও শক্তিশালী করতে হবে। সবাইকে মানবিক গুণাবলিসম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মোড়ল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, এমএ মান্নান, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী প্রমুখ।

-এএ