মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তিন বছর বয়সী ‘জাহরা হোসাইন’ আজারবাইজানের কনিষ্ঠ হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান
আওয়ার ইসলাম

সর্বশেষ আসমানি গ্রন্থ আল কুরআন। আজারবাইজানের তিন বছর বয়সী ফুটফুটে শিশু ‘জাহরা হোসাইন’ কুরআন হেফজ করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সে আজারবাইজানের কনিষ্ঠ হাফেজ হিসেবে পরিচিতি লাভ করেছে।

তিন বছর বয়সী জাহরা হোসাইন ৩৭টি সূরা মুখস্থ করে সেদেশের কনিষ্ঠ হাফেজ হিসেবে পরিচিতি লাভ করেছে।

জাহরা হোসাইনের মা বলেছেন, গর্ভকালীন সময়ে আমি প্রতিনিয়ত পবিত্র কোরআন তেলাওয়াত করতাম এবং উচ্চস্বরে কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতাম। জাহরার জন্মের পর তার ঘুমের সময় অন্য কিছু না বলে কুরআনের ছোট ছোট সূরাগুলো শুনাতাম। এভাবেই দিন কাটছিল।

কিন্তু এক সময় আমি বুঝতে পারলাম, জাহরা মাত্র এক বছর বয়সেই আমার সাথে কুরআনের আয়াতগুলো পুনরাবৃত্তি করছে। সেজন্য আমি কুরআনের অন্যান্য আয়াত ও সূরাগুলো পড়তে আগ্রহী হই। এভাবেই মাত্র তিন বছরের জাহরা কোনো শিক্ষকের নিকট প্রশিক্ষণ ছাড়াই ৩৭টি সূরা মুখস্থ করতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে জাহরার দাদী বলেন, জাহরার কুরআন মুখস্থ করার জন্য তার মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। কেননা, জাহরার জন্মের পূর্বে থেকেই তার মা সবসময় কুরআন তেলাওয়াত করত। আল্লাহর পক্ষ থেকে জাহরার এ প্রতিভার জন্য আমি অত্যন্ত আনন্দিত।

তিনি আরও বলেন, জাহরার জন্মের পর থেকেই তাকে ঘুম পাড়ানোর জন্য কুরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে এবং সে খুব মনোযোগ সহকারে শুনতো। এক বছর বয়সে জাহরা একা একাই সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস বলত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ