সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

হার্ট অ্যাটাকের আগে হৃদপিণ্ড শরীরকে কিছু সংকেত দেয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে বিশ্বজুড়েই হার্ট অ্যাটাকের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। এখন অল্প বয়সীদেরও হার্ট অ্যাটাকের রোগে ভুগতে দেখা যায়। দূষণের মাত্রা যত বাড়ছে,  শ্বাসকষ্টজনিত সমস্যা ও হার্টের সমস্যা ততো বাড়ছে।

সম্প্রতি হার্ট অ্যাটাকের এব গবেষণার দেখা গেছে , হার্ট অ্যাটাকের আগে হৃদপিণ্ড থেকেই শরীরকে সংকেত দেয়। এবিষয়ে  বেশ কয়েকটি  তথ্যও দিয়েছেন গবেষকরা।

হৃদপিণ্ডের দেয়া সে সংকেতগুলো: প্রথমত শরীর দুর্বল হয়ে পড়ে। ধমনীতে রক্তের প্রবাহ কমে যায় বলেই এমনটা হয়। এরপর ঝিমুনির ভাব হবে সর্বক্ষণ। একই সঙ্গে রক্তের প্রবাহ কমে যাওয়ায় শরীরে একটা শীতল ভাবও অনুভূত হবে।

হার্ট অ্যাটাকের প্রায় এক মাস আগে থেকেই বুকে ব্যথা অনুভূত হতে থাকবে। এই ব্যথা বুকে থেকে শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়বে। বিশেষ করে পিঠ, হাত ও কাঁধে ছড়িয়ে বড়বে ব্যথা।

হার্ট অ্যাটাকের অল্পকিছুদিন আগে থেকেই ঠাণ্ডা লাগার সমস্যা বেড়ে যায়। সামান্য পরিশ্রমেই ক্লান্তিভাব চলে আসবে। আচমকা মাথাঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কম-বেশি কাজেই দমের সমস্যা দেখা দেয়। যে কোনো কাজ করলেই শ্বাস নিতে সমস্যা হয়। হার্ট অ্যাটাকের আগে হৃদপিণ্ড থেকে এই সংকেতগুলো শরীরকে দিয়ে থাকে। যখনি এ শারীরিক সমস্যাগুলো দেখা দিবে তখন দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ