মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্বাধীন পরিবহনের চালক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মৎস ভবন এলাকায় বাস ও দুটি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে স্বাধীন পরিবহনের চালক মুহাম্মদ নজরুল ইসলামকে (৪৩) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলশেন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান।

এর আগে আজ সকাল ৭টায় রাজধানীর মৎস্য ভবন এলাকায় স্বাধীন পরিবহনের একটি বাস ও দুটি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন নূর আলম (৩০) ও শরীফ (২০)।

থানা সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় দু'টি বাস, তিনটি প্রাইভেটকার ও একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা হতাহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-এএ