শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

আজ নাটোর যাচ্ছেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

জামিয়া আহমাদিয়া হোসাইনিয়া দারুল উলূম নাটোর-এর ভিত্তি প্রস্তর স্থাপন ও নাটোর ঈমান আকিদা সংরক্ষণ কমিটি আয়োজিত শানে রিসালাত মহাসম্মেলনে যোগ দিতে আজ নাটোর যাচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে নাটোর নবাব সিরাজ উদ দোলা সরকারি কলেজ মাঠে উক্ত মাহফিল অনুষ্ঠিত শুরু হবে।

আয়োজকদের পক্ষ থেকে মাওলানা আহমদ মোস্তফা নাটোরী জানান, আমীরে হেফাজত বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আজ দুপুরের আগে তিনি হেলিকপ্টারযোগে নাটোর পৌঁছবেন এবং বাদ জুহর নতুন জামেয়ার ভিত্তি স্থাপন করবেন এবং উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে নসীহত পেশ করবেন ইনশাআল্লাহ।

আল্লামা আহমদ শফীর পরিকল্পিত ও প্রস্তাবিত জামিয়া আহমাদিয়া হোসাইনিয়া দারুল উলূম নাটোর-এর ভিত্তি প্রস্তর স্থাপন এবং নাটোর ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ও সমমনা সংগঠনের উদ্যোগে আয়োজিত শানে রিসালাত মহাসম্মেলনে যোগ দিতে আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি আহবান জানানো হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ