মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৩০ এপ্রিল শাহবাগে বিএনপি ঐক্যফ্রন্টের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুসরাত হত্যা ও নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে আগামী ৩০ এপ্রিল বিকাল চারটায় রাজধানীর শাহবাগে সমাবেশ করবে বিএনপির জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

গতকাল বুধবার বিকালে রাজধানীর মতিঝিলে ঐক্যফন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নিজ চেম্বারে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের এক বৈঠকে এই কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচি ঘোষণা করেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।

বৈঠক শেষে ড. কামাল হোসেন বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনা মহামারি আকার ধারণ করেছে।

ঐক্যফন্টের বৈঠকে ঘোষিত আন্দোলন কর্মসূচির মধ্যে আরও রয়েছে নোয়াখালী, রাজশাহীসহ বিভিন্ন জেলায় গণশুনানির জন্য নাগরিক সভা অনুষ্ঠান। এ ছাড়া রোজার মাসে সুধী সমাবেশ।

শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনার নিন্দা জানায় ঐক্যফ্রন্ট। হামলায় নিহত শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর আত্মার শান্তি কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

-এমডব্লিউ