মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর এলাকায় দু’দল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত এবং চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ (২৬ এপ্রিল) ভোর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

নিহত রফিক উদ্দিন (৩৫) কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী এলাকার দাউদ আলীর ছেলে ( রফিক উদ্দিন) (৩৫)।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া সদর উপজেলার ভাদলিয়া স্বস্তিপুর এলাকায় দুই গ্রুপের মধ্যে বন্ধুকযুদ্ধ চলছে এমন খবর পুলিশের কাছে আসে। এমন খবরের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের দু’টি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে।

পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত রফিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলে পুলিশের দাবী।

-এএ